নগদ লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারানোর শঙ্কা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

দেশে নগদ টাকার লেনদেন বেশি হওয়ায় প্রতিবছর প্রায় ৯৩ হাজার ৩০০ কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

‘দ্য কস্ট অব ক্যাশ স্টাডি ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, নগদ অর্থ ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও নিরাপত্তাসহ নগদনির্ভর অর্থনীতির বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৭০ হাজার ৩৬০ কোটি টাকা। এটি দেশের মোট জিডিপির ৩ দশমিক ২৪ শতাংশ।

গবেষণায় নগদ ও ডিজিটাল লেনদেনের ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নগদ লেনদেনের পূর্ণাঙ্গ রেকর্ড রাখা কঠিন হওয়ায় অর্থনীতির একটি বড় অংশ করের আওতার বাইরে থেকে যাচ্ছে। গবেষণার হিসাবে দেশের অনানুষ্ঠানিক অর্থনীতির আকার জিডিপির প্রায় ২৭ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের গবেষকরা ডিজিটাল লেনদেন বাড়ানো, লেনদেনের তথ্য সংরক্ষণ এবং কর ব্যবস্থার সঙ্গে ডিজিটাল অর্থনীতির সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

সর্বশেষ নিউজ