মোংলা বন্দর সম্প্রসারণ প্রকল্প এবং প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারি সফরের অংশ হিসেবে তাঁর মোংলা বন্দরের চলমান উন্নয়নকাজ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে। একই সঙ্গে বাগেরহাটে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি সম্পর্কেও সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হবেন তিনি।
মোংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, আমদানি-রপ্তানি এবং পদ্মা সেতুর পর নতুন অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে বন্দরটির গুরুত্ব আরও বেড়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা ও বাগেরহাটে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

