জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর ২০২৬) রাতে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মেট্রোরেল প্রকল্পের ব্যয় ও জাপানি ঋণের সুদের হার কমানোর বিষয়ও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
সফরকালে জাইকা, জেট্রো এবং জাপানের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপান থেকে তার দেশে ফেরার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরে বিভিন্ন খাতে সহযোগিতাসংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতিও চলছে।

