পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে দেশে: রিজভী

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

 

বাংলাদেশে সূক্ষ্ম ও পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভাষার প্রচলিত রূপ পরিবর্তনের চেষ্টাও এ তৎপরতার অংশ।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য ‘বাংলাদেশের সংস্কৃতির সংকট: স্বরূপ সন্ধান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।

রিজভীর বক্তব্য, দীর্ঘদিন ধরে ব্যবহৃত শব্দ বাদ দিয়ে নতুন রূপ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষায় এ দেশের মানুষের সংগ্রামের ইতিহাস রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই জনগণ সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম বলে মন্তব্য করেন তিনি।

দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় পরিচয় নিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একত্র হয়ে আলোচনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন রিজভী।

এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় অধ্যাপক মাহবুবউল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মুস্তাফা মজিদ।

সর্বশেষ নিউজ