নিরাপত্তাঝুঁকিতে বন্ধের পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

 

সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু হয়েছে। রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা দুর্বলতা থেকে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে কাজ চলছিল। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকি পর্যালোচনার পর ওয়েবসাইট চালুর উদ্যোগ নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পিএইচপির দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কতা তৈরি হয়েছিল। এসব দুর্বলতা কাজে লাগিয়ে সার্ভারে অননুমোদিত প্রবেশের আশঙ্কা থাকতে পারে।

তবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বাস্তবে হামলা বা তথ্য চুরির ঘটনা ঘটেছে—এমন নিশ্চিত তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি। ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবে।

সর্বশেষ নিউজ