রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পু/লিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রে/প্তার করা হয়েছে। এ সময় ৪৩টি মা/মলা দায়েরের পাশাপাশি মা/দকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ডিএমপির অতিরিক্ত উপপু/লিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। রোববারের বিভিন্ন অভিযানের সম্মিলিত হিসাব প্রকাশ করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪০ জন গ্রে/প্তার হয়েছেন। ওয়ারীতে ৯৩, তেজগাঁওয়ে ৯২, মতিঝিলে ৮২, লালবাগে ৭৮, গুলশানে ৭৮, উত্তরায় ৫৭ এবং রমনায় ৩৬ জন গ্রে/প্তার হন। গোয়েন্দা বিভাগ গ্রে/প্তার করেছে ছয়জনকে।
অভিযানে চার হাজার ৬২১ পিস ই/য়াবা, ৭১২ গ্রাম গাঁ/জা, ৩০ গ্রাম হে/রোইন এবং আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল নে/শাজাতীয় পানীয় উদ্ধারের তথ্য দেওয়া হয়েছে।
এ ছাড়া একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রে/প্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

