বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার জন্য আইজিপিকে ডিআরইউর আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে পু/লিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। অন্যথায় সাংবাদিকদের মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ দাবি জানান। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি সংবাদমাধ্যমে গুরুত্ব পায়।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের পেশাদারত্ব ও সততা নিয়ে ঢালাও নেতিবাচক মন্তব্য স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। মা/দক কারবার, অনিয়ম, দু/র্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব।

ডিআরইউ নেতারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় তার নিষ্পত্তি করতে হবে। সামগ্রিকভাবে সাংবাদিক সমাজকে প্রশ্নবিদ্ধ করা গ্রহণযোগ্য নয়।

তাদের বক্তব্য, এমন মন্তব্য সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাও নষ্ট করতে পারে।

এদিকে পু/লিশ সদর দপ্তরের ব্যাখ্যায় বলা হয়েছে, সাংবাদিকদের সম্পর্কে ঢালাও মন্তব্য করার উদ্দেশ্য আইজিপির ছিল না। অসাবধানতাবশত মন্তব্যটি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ নিউজ