সততা ও পেশাদারির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নবনিযুক্ত পু/লিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের (এসআই) সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পু/লিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০২৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে সব শ্রেণি-পেশার মানুষের আইনি সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। জনগণের পাশে থেকে সেবা দেওয়ার মাধ্যমে নিজেদের সত্যিকার অর্থে ‘জনগণের পু/লিশ’ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

অনুষ্ঠানে তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কুচকাওয়াজে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আটজনকে পুরস্কৃত করা হয়। শিক্ষানবিশ সার্জেন্টদের মধ্যে সেরা সার্জেন্ট হয়েছেন মো. ওমর ফারুক, একাডেমিক বিষয়ে মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মাঠপর্যায়ের কার্যক্রমে সাইফুল ইসলাম এবং শুটিংয়ে মো. আসাদুজ্জামান।

অন্যদিকে ক্যাডেট এসআইদের মধ্যে সেরা ক্যাডেট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। একাডেমিক বিষয়ে মো. বোরহানুল ইসলাম, মাঠপর্যায়ের কার্যক্রমে দেওয়ান গোলাম রসুল এবং শুটিংয়ে মো. কামাল গনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

অনুষ্ঠানে পু/লিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, পু/লিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন এএসপি প্রবেশনার মো. মাহবুব হোসেন।

পু/লিশ একাডেমি সূত্রে জানা গেছে, ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ সার্জেন্টরা নিজ নিজ ইউনিটে যোগ দেবেন। অন্যদিকে ক্যাডেট এসআই ব্যাচের সদস্যরা শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে পু/লিশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজের আয়োজন সফল করতে একাডেমির প্রিন্সিপাল, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।

সর্বশেষ নিউজ