পোশাক শ্রমিকদের হামলা-ভাঙচুর না করার অনুরোধ জানিয়ে আশুলিয়ায় পুলিশের মাইকিং

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা রোববার সকালে কর্মবিরতি পালন করেছেন। তারা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কাজ বন্ধ রাখেন। পরে আল মুসলিম ও নিউ এইজ কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। বর্তমানে একটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

কর্মবিরতি পালন করা তিনটি কারখানা হলো নিউ এইজ, আল মুসলিম ও ট্রাউজার লাইন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। বিভিন্ন কারখানার সামনেও রয়েছে সতর্ক পাহারা। অধিকাংশ কারখানায় শ্রমিকদের স্বাভাবিকভাবে প্রবেশ করতে দেখা গেছে।

এদিকে শ্রমিকদের শান্ত থাকার পাশাপাশি কোনো কারখানায় হামলা ও ভাঙচুর না করার অনুরোধ জানিয়ে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাইকিং করছে পু/লিশ। অটোরিকশা ও পু/লিশের গাড়িতে মাইক লাগিয়ে এ প্রচারণা চালানো হচ্ছে।

মাইকিংয়ে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করছে জানিয়ে শ্রমিকদের আশ্বস্ত করা হচ্ছে। পু/লিশ বলছে, নতুন মজুরি বোর্ড গঠনের বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।

শিল্প পু/লিশ আশুলিয়া জোনের পু/লিশ সুপার মোমিনুল ইসলাম জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পু/লিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বর্তমানে একটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন। বাকি কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ-সংলগ্ন এলাকায় পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সর্বশেষ নিউজ