দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের শিখন ঘাটতি পূরণে বাংলাদেশকে ৩০ কোটি (৩০০ মিলিয়ন) মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।
শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির পরিচালনা পর্ষদ ‘দ্য লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাকসেলারেশন ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচির আওতায় এই অর্থায়নের অনুমোদন দেয়।
এই অর্থ দিয়ে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ বাস্তবায়নের মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২ কোটি ৬০ লাখ শিশুর মৌলিক পড়া, লেখা ও গণিতের দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষা উপকরণের উন্নয়ন ও শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে জানান, বিশ্বমানের সক্ষম কর্মশক্তি গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই; পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ সহায়তা এবং বিদ্যালয় পরিচালনা ব্যবস্থার আধুনিকায়নে এই তহবিল ভূমিকা রাখবে। উল্লেখ্য, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে পাওয়া ২৫ বছর মেয়াদি এই ঋণে ৫ বছরের রেস পিরিয়ড (ছাড়) সুবিধা থাকবে।

