স্বপ্ন ছিল জাপান যাওয়ার, প্রাণ গেল শীতলক্ষ্যা সেতুতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
spot_img
spot_img

উচ্চশিক্ষার উদ্দেশ্যে আগামী ফেব্রুয়ারিতে জাপান যাওয়ার সব প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস রাশিদ নিঝুম (২২)।

এ জন্য নিয়মিত শিখছিলেন জাপানি ভাষাও। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তরুণ। নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন তিনি। এ ঘটনায় তাঁর বন্ধু ফারহান (১৯) মারাত্মক আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সেতুর মদনগঞ্জগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে এবং তিনি স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়তেন।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক নিঝুমের মৃত্যু হয়। পুলিশ নিঝুমের মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে এবং আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ নিউজ