১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

মির্জাপুরের নতুন এসিল্যান্ড সুচি রানী সাহা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
spot_img
spot_img

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুচি রানী সাহা যোগদান করেছেন। ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। তিনি সদ্য বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুলের স্থলাভিষিক্ত হয়েছেন। আমিনুল ইসলাম বুলবুলকে নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।

ঝিনাইদহ জেলার বাসিন্দা সুচি রানী সাহা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ-এ স্নাতক এবং ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।

২০২২ সালের ১৩ মার্চ তিনি জেলার নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। তার স্বামী সমীর কুমার সাহা টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত। দাম্পত্যজীবনে তাদের এক পুত্র সন্তান রয়েছে।

নবাগত এই কর্মকর্তা বলেন, পূর্ববর্তী কর্মকর্তাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

(এইদিনএইসময়/১৪জুন/এলএ)

সর্বশেষ নিউজ