মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বজ্রপাতে ইমন মিয়া নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ভুনবীর চৌমোহনা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ইমন শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আলীসের গাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শিশু ইমন ভুনবীর চৌমোহনা মিলের কাছে বেড়াতে এসে বজ্রপাতে মার যায়।
(এইদিনএইসময়/১৬জুন/এলএ)

