বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে গিয়ে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি মহাসচিব খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
চার দিন ধরে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে ১৭ জুন হাসপাতাল থেকে গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজায়’ ফেরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে ‘সাময়িক মুক্তি’দেয় সরকার।
(এইদনএইসময়/২৬জুন/এলএ)

