শুকনো খাবার শীতের কম্বল নিয়ে রাত কাটালেন বিএনপির নেতাকর্মীরা

spot_img
spot_img

 

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির গণসমাবেশ শুরু শনিবার (২৯ অক্টোবর) দুপুরে। তবে পরিবহন ধর্মঘটের কারণে রাত থেকেই দলের মহাসচিবসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

তাদের সাথে ছিল শুকনো খাবার, বোতলজাত পানি, শীতের কম্বল। রংপুর বিভাগের ৮ জেলা থেকে তারা কেউ পায়ে হেঁটে, কেউ মোটর সাইকেলে, কেউ ভ্যানে বহু যুদ্ধ করে সমাবেশ স্থলে পৌঁছতে পেরেছেন। পুলিশের বাঁধা কিংবা বাস ধর্মঘট তাদের ঠেকাতে পারেনি।

স্লোগানের পাশাপাশি মাঠে অবস্থান নিয়ে গানবাজনাও করছেন অনেকে। সমাবেশস্থলেই খাওয়া-দাওয়া আর চলে তাবু টাঙিয়ে রাত্রিযাপন। এছাড়া শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন নেতাকর্মীরা।

বিভাগীয় গণসমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে পুলিশ।

বিএনপি নেতারা জানান, পরিবহন ধর্মঘট বাধা হতে পারেনি। বিকল্প ব্যবস্থায় দলে-দলে আসছেন নেতাকর্মীরা।

 

 

সর্বশেষ নিউজ