ট্রেনে ভারত যেতে গুনতে হবে বাড়তি ভাড়া

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী তিনটি আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া বেড়েছে। নতুন ভাড়া কার্যকর হবে ১ জুলাই থেকে। ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বাড়ার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মোহাম্মদ মিহরাবুর রশিদ খাঁন স্বাক্ষরিত এক আদেশে ভাড়া বৃদ্ধির প্রসঙ্গটি জানানো হয়।

নতুন আদেশ অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেসের ঢাকা টু কলকাতা এসি সিটের জন্য গুনতে হবে চার হাজার ৭৯৫ টাকা। এর মধ্যে ট্রেনের ভাড়া, ট্রাভেল ট্যাক্স ও ভ্যাট অর্ন্তভুক্ত থাকবে। এই ট্রেনে এসি চেয়ারের ভাড়া তিন হাজার ৫৩০ টাকা নির্ধারিত করা হয়েছে।

খুলনা থেকে কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্সসহ মোট দুই হাজার ৯০০ টাকা করা হয়েছে। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ দুই হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ছয় হাজার ৫৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই ট্রেনের এসি সিটের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট চার হাজার ১৭৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ দুই হাজার ২৬৫ টাকা করা হয়েছে। শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুর ভাড়া বড়দের ভাড়ার ৫০ শতাংশ ধরা হবে।

(এইদিনএইসময়/৩০জুন/এলএ)

সর্বশেষ নিউজ