সিলেটের সাদাপাথরে স্রোতে ভেসে গেল পর্যটক

সিলেট প্রতিনিধি
spot_img
spot_img

সিলেটের পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে গিয়ে পানির স্রোতে ভেসে গেছেন এক যুবক। ২৪ ঘণ্টায়ও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার দুপুর আড়াইটার দিকে সাদাপাথর এলাকায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন আবদুস সালাম (২৩) নামে ওই যুবক। ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধারে কাজ করছেন। সালাম ঢাকার মিরপুর এলাকার মরহুম আবুল কালামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর থেকে ছয় বন্ধু মিলে সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন। দুপুরে সিলেটে পৌঁছে তারা সাদাপাথর আসেন। সেখানে দুপুর আড়াইটার দিকে পানিতে সাঁতার কাটতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান সালাম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত সালামের সন্ধান পাওয়া যায়নি।

সালামের সঙ্গে আসা বন্ধু মো. সাজ্জাদ হোসেন জানান, তারা সবাই পানিতে নেমেছিলেন। তাদের মধ্যে সালাম কিছুটা গভীরে চলে গেছিলেন। একপর্যায়ে সালাম পানির স্রোতে তলিয়ে যান।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বারবার ঝুঁকিপূর্ণ স্থানে পানিতে না নামতে সতর্ক করা হচ্ছে। পানিতে তলিয়ে যাওয়া তরুণকে উদ্ধারে তৎপরতা চলমান রয়েছে।

(এইদিনএইসময়/০৩জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ