নতুন বাংলাদেশ দলের চেয়ারম্যান গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি
spot_img
spot_img

দীর্ঘ একযুগ ধরে পলাতক থাকা ৪টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আকবর হোসেন ফাইটনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিজেকে নতুন বাংলাদেশ দলের চেয়ারম্যান বলে দাবি করেন।

গ্রেপ্তার ফাইটন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল এলাকার আশরাফ হোসেনের ছেলে।

সোমবার দুপুরে গ্রেপ্তার নতুন বাংলাদেশের চেয়ারম্যান প্রতারক আকবর হোসেন ফাইটনকে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রবিবার রাতে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আহমেদের নেতৃত্বে এক দল পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।

জানা গেছে, প্রতারণার একটি মামলায় সাজা ও আরো তিনটি মামলায় পরোয়ানা জারি হওয়ার পর আকবর হোসেন ফাইটন প্রায় ১২ বছর আগে আত্মগোপনে চলে যান। এরপর তার আর কোন হদিস পাওয়া যায়নি। চারটি মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশ গত ৩ মাস ধরে চেষ্টা চালিয়ে গেছে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, গত তিন মাস ধরে তার অবস্থান জানার জন্য চেষ্টা করা হয়। এরপর তার নাম ঠিকানা দিয়ে নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়। এরপর ভোটার আইডি কার্ড দিয়ে একটি মোবাইল নম্বর বের করা হয়। সে ওই পরিচয়পত্র দিয়ে একটি সিম কার্ড নিয়েছিল। পরে ওই মোবাইল নম্বরের সূত্র ধরে প্রথমে নারায়ণগঞ্জে অভিযান চালানো হয়। কিন্তু নারায়ণগঞ্জে ওই নম্বরটি একজন নারী ব্যবহার করেন। এক সময় ওই নারীর অধীনে ফাইটন ম্যানেজারের চাকরি করত। পরে তার ব্যবহৃত সিম কার্ডটি রেখে কর্মচারীদের কয়েকমাসের বেতন নিয়ে পালিয়ে যায় সে। এরপর ওই নারীকে দিয়ে নতুন করে ফাঁদ তৈরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। এক্ষেত্রে যাতায়াতের জন্য সিএনজি থেকে গাড়ি এবং গাড়ি থেকে সিএনজি ব্যবহার করতে হয়েছে। ফলে আসামিকে গ্রেপ্তারে অনেক বাধা বিপত্তি পেরুতে হয়েছে।

এসআই ফরিদ আহমেদ আরো বলেন, প্রাথমিকভাবে গ্রেপ্তার ফাইটন স্বীকার করেছে সে নতুন বাংলাদেশ নামে একটি দল গঠন করেছে। বর্তমানে উচ্চ আদালতে রিট পিটিশনে রয়েছে। সারাদেশেই তার দলের কমিটি রয়েছে। হিরো আলম তার দলের প্রধান সদস্য। সামনের জাতীয় নির্বাচনে হিরো আলম তার নতুন বাংলাদেশ দল থেকে নির্বাচন করবে বলে জানিয়েছে। সোমবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

(এইদিনএইসময়/০৩জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ