এক দফা আন্দোলনের আগে সমমনাদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে যাওয়ার আগে সমননা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।

আজ বুধবার (৫জুলাই) সন্ধ্যা ৭ টা জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক দিয়ে শুরু হচ্ছে। আগামীকাল বিকাল ৩টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হবে। গুলশান কার্যালয়ে এসব বৈঠক হবে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও বৈঠকে থাকার কথা রয়েছে।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ গণমাধ্যমকে বলেন, আজ সন্ধ্যা ৭টায় বিএনপির লিঁয়াজো কমিটির সঙ্গে বৈঠক রয়েছে।

২০ দলীয় জোটের অন্যতম নেতা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, আগামীকাল বিকাল ৩টায় গুলশানে বিএনপি কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক হবে।

সূত্রমতে, আগামি সপ্তাহে পৃথক মঞ্চ থেকে এক দফা আন্দোলনের ঘোষনা দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারে ‘যৌথ রুপরেখা’ ঘোষনা করবে। এজন্য বিএনপি রাজধানীতে সমাবেশ কর্মসূচি দিতে পারে। সেখান থেকে এক দফা দাবিতে কর্মসূচি ও ‘ যৌথ রুপরেখা’ ঘোষণা দেবে। এক দফার কর্মসূচি ও ‘ যৌথ রুপরেখা’ নিয়ে সমমনাদের পরামর্শে নিতেই এই বৈঠক। চলতি  সপ্তাহেই ধারাবাহিকভাবে গনতন্ত্র মঞ্চ, এলডিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

(এইদিনএইসময়//৫জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ