কোরবানির মাংসে আল্লাহ নাম লেখা

জয়পুরহাট প্রতিনিধি
spot_img
spot_img

কোরবানির গরুর মাংসে স্পষ্ট আল্লাহ নাম লেখা দেখা গেছে। খবর পেয়ে এমন বিরল ঘটনা দেখতে স্থানীয় এলাকাবাসী ভিড় করছেন। ঘটনাটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের লুৎফর রহমান নামে এক ব্যাক্তির বাড়িতে ঘটেছে।

লুৎফরের স্ত্রী জেবানুর বানু বলেন, ছোট ছেলে সেনাবাহিনীতে চাকরি করে। এবছর ঈদের আগে ছেলে ছুটি না পাওয়ায় তার জন্য কোরবানির মাংস ফ্রিজে রেখে দেন। গত মঙ্গলবার রাতে ছেলে বাড়ি আসবে ফোনে জানায়। বাড়িতে ছেলের আসার খবরে তার জন্য রান্না শুরু করি। এ সময় দেখতে পাই আল্লাহ্ লেখা মাংসের টুকরাটা রান্নার সময় বারবার পাতিলের উপরে ভেসে উঠছে।

ঢাকায় চাকরি করা আমার বড় ছেলে ও মেয়েকে বিষয়টা জানালে তারা চামুচ দিয়ে মাংসটি পাতিল থেকে উঠায়। ছেলেমেয়ে ভালো করে দেখে বলে, মা তুমিও দেখ আল্লাহ লেখার মত মনে হচ্ছে। বিষয়টা প্রথমে স্থানীয় মসজিদের মোয়াজ্জেম মাওলানা আরিফুল রহমানকে জানানো হয়। তিনি মাংসটি ভালো করে দেখে বলেন, মাংসের টুকরাটির উভয় পাশে অনেকটা আল্লাহ লেখা স্পষ্ট মনে হচ্ছে। এমন অবিশ্বাস্য ঘটনাটি মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে।

(এইদিনএইসময়/০৫জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ