প্রহেলিকা সিনেমাটির ট্রেইলার দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম এটা হলে গিয়ে দেখব। তাছাড়া দীর্ঘ ৮ বছর পর মাহফুজ আহমেদের কামব্যাক তাই একটু দেরি হলেও দেখে ফেললাম প্রহেলিকা। চয়নিকা চৌধুরী যথেষ্ট ম্যাচুরিটি দিয়ে এই সিনেমা বানিয়েছেন, তার চতুর নির্মাণ এই সিনেমার বড় শক্তি। পাশাপাশি সিনেমার সবচেয়ে বড় সম্পদ এই সিনেমার গল্প। এছাড়াও শিল্পীদের তাকলাগানো অভিনয়ে দারুণ এক সৃষ্টি প্রহেলিকা।
দীর্ঘ ৮ বছর পর মাহফুজ আহমেদের কামব্যাক এবং ফিরেই নিজেকে দারুণভাবে মেলে ধরলেন। মনা চরিত্রে মাহফুজ আহমেদ প্রথম দিকে সহজ-স্বাভাবিক মনে হলেও সময়ের সাথে তারও ভয়ংকর রূপ বিষ্মিত করে। আমার দেখা Bubly ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা সিনেমা প্রহেলিকা, কোনো রকম সন্দেহ ছাড়াই ‘প্রহেলিকা’ অভিনেত্রী হিসেবে বুবলীর নতুন করে জন্ম দিয়েছে। নির্মাতা চয়নিকা চৌধুরীর হাত ধরে বুবলীর ক্যারিয়ারে যেন নতুন এক অধ্যায় শুরু হলো। আলাদা করে বলতে হয় গুণী অভিনেতা Nasir Uddin Khan এর কথা। জমিদার চরিত্রে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। প্রহেলিকায় দ্বিতীয়ার্ধ পুরোটা যেন একেবারে নিজের করে নিয়েছেন Rashed Mamunur Rahman রাশেদ মামুন অপু।
লোকেশন ও সিনেমাটোগ্রাফি ছিল দুর্দান্ত। সিনেমাটির প্রথম অর্ধেক ছিল মিউজিক্যাল ফিল্মের মতো। যারা সঙ্গীতপ্রিয় মানুষ—আশারাখি তাদের আরও ভালো লাগবে। এছাড়া যারা টুইস্টের পর টুইস্ট চান সিনেমায় এ সিনেমাটি তারা ভীষণ উপভোগ করবেন, শেষের মোচড়গুলোতে অভিভূত হবেন। যেমনটি আমি হয়েছি।

