১ মে ২০২৬, শুক্রবার

ইবি চিকিৎসা কেন্দ্র ভাঙচুরে জড়িতদের সাময়িক বহিষ্কার

ইবি প্রতিনিধি
spot_img
spot_img

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিকিৎসা কেন্দ্র ভাঙচুরে জড়িতদের সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সভায় ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.  শাহাদাৎ হোসেন আজাদ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় জড়িত আইন বিভাগের রেজওয়ান সিদ্দিকী কাব্যসহ অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ঘটনা সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার (১০ জুলাই) রাতে চিকিৎসা কেন্দ্রের জরুরি বিভাগে ভাঙচুর করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্য, আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আতিক আরমান ও সালমান আজিজ।

(এইদিনএইসময়/১৫জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ