টাঙ্গাইলে দুইজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

টাঙ্গাইলের সখীপুরে বিকাশ এজেন্ট ব্যবসায়ী এবং এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯জুলাই) রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে তাদের কুপিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামে আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) এবং নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, শাহজালাল ও মজনু বাঘেরবাড়ি বাংলা বাজারে মুদি দোকান ও বিকাশের ব্যবসা করত। বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হলেও তাদের কেউ বাড়ি ফেরেননি।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের রাস্তার ওপর তাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

ওসি রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। মরদেহের সুরতহাল করা হচ্ছে। এ আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানা হবে।

রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকের হত্যা করেছে। তবে কে বা কারা তাদের হত্যা করেছে বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কিছু বলতে পারছে না পুলিশ বা নিহতদের পরিবারের কেউই।

(এইদিনএইসময়/১৯জুলাই/তাবী)

 

সর্বশেষ নিউজ