বোয়ালমারীতে স্ত্রীর ওপর অভিমানে যুবকের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
spot_img
spot_img

ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ওপর অভিমান করে এক নির্মাণশ্রমিক আত্মহত্যা করেছেন। তার নাম সম্রাট কাজী।

তিনি উপজেলার গুণবহা ইউনিয়নের আখালিপাড়া গ্রাম নিবাসী হালিম কাজীর ছেলে।

সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে একটি পিপল গাছে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে এলাকাবাসী।

গুনবহা ইউপি সদস্য আলমগীর বিশ্বাস জানান, গ্রামটির বিশ্বাসপাড়া এলাকার নির্মাণশ্রমিক সম্রাট কাজী বউয়ের সাথে ঝগড়া বিবাদের জের ধরে একটি গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যাকারী সম্রাটের সাত মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  এটি আত্মহত্যা নাকি এর সাথে অন্য কোন ঘটনা জড়িত, সেটা নিশ্চিত হতে পুলিশ  অধিকতর তদন্ত করছে। সেই সাথে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বুঝা যাবে। বিষয়টি নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(এইদিনএইসময়/২৫জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ