ডেঙ্গু: চির শায়িত হলেন সিনিয়র সহকারী সচিব নাজিয়া সুলতানা

গাইবান্ধা প্রতিনিধি 
spot_img
spot_img

চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং কাউনিয়া উপজেলার সাবেক ইউএনও এসএম নাজিয়া সুলতানা।

মঙ্গলবার রাত ১২টার দিকে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে তাকে শায়িত করা হয়।

এসএম নাজিয়া সুলতানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত রোববার থেকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি আট মাসের অন্তঃসত্বা ছিলেন।

সহকারী সচিব এসএম নাজিয়া সুলতানা গাইবান্ধা পৌরসভার ভিএইড রোড এলাকার বাসিন্দা সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম ওয়াহেন্নবী মিন্টুর তৃতীয় কন্যা।

নিহতের চাচাতো ভাই এসএম সুমন মাহমুদ জানান, মরহুমের প্রথম জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এরপর শেষ শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধা পৌর শহরের ভিএইড রোডের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে দাফন করা হয়।

৩০তম বিসিএস কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মকর্তা ছিলেন। ২০১৭ সালের পদোন্নতি পেয়ে সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মকর্তা ছিলেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে ২০১৯ সালে সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করেন।

(এইদিনএইসময়/২৬জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ