আমি যে পাড়ায় থাকি সে পাড়ায় কখনোই সাংবাদিক পরিচয়ও দিই না। যদি কেউ চিনে সেটা মিডিয়ার সম্পর্কে সে খোঁজখবর রাখে বলে জানে।
দ্বিতীয়ত, আমি কখনো স্থানীয় সমস্যা নিয়ে রিপোর্ট করি না (ফেইসবুক স্ট্যাটাস রিপোর্ট নয়), আমার রিপোর্টিং এরিয়া বা বিটের মধ্যে স্থানীয় সমস্যা কখনো ছিলোও না।
যাই হোক মোটকথা, আমার সোশ্যাল লাইফ আর প্রফেশনাল লাইফকে আমি আলাদা করে রাখি। তারপরও কিছু লোক ভাবে যেহেতু আমি সাংবাদিক তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমার খুব উৎসাহ, সবখানেই আমি সাংবাদিক। আমার বোধয় ব্যক্তি জীবন নাই!
কথাগুলো বলছি, সম্প্রতিক একটা ঘটনার প্রেক্ষিতে। এক জায়গায় আমাকে রেগুলার যেতে হয়, সেখানে নানাজনের সঙ্গে পরিচয়, হাই-হ্যালো টাইপ কথাবার্তা হয়।
‘কোলা ব্যাঙের’ চেহারার একটা লোক, আমাকে কখনো হ্যালো করে না। কালো মুখ আরো কালো করে থাকে। কারণ কি সেটাও জানি না। একদিন জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বললেন, ডাক্তার। সার্জন। কাটাছেঁড়া করেন। তবে আমি আশ্চর্য হলাম, একজন সার্জন এখানে এতো সময় কি করে দেন!
আমার সম্পর্কে তার কোনও উৎসাহ নেই, পাল্টা প্রশ্ন করেননি। কথাবার্তাও আর কোনদিন হয়নি।
সেই জায়গায় এক বিদেশিনীর সঙ্গে আমার পরিচয় হলো, তার দেশের কূটনীতিকদের সঙ্গে আমার খুব সুসম্পর্ক ছিল একসময়। উৎসাহী হয়ে তা বললাম, আমার পরিচয়ও দিলাম। তার পরিচয় এবং এই দেশে কি করেন জানতে চাইলে উনি জানাতে অস্বীকৃতি জানালেন।
এখানেই শেষ।
অনেকদিন পরে আরেকজন কথায় কথায় জানালেন, ওই ‘কোলা ব্যাঙটা’ তার হাজবেন্ড। আরো জানলাম ওই কোলা ব্যাঙটা হচ্ছে আমাদের একজন মন্ত্রীর বড় ভাই। সরকারের শত কোটি টাকার খায় জমি দখল করার কারণে দেশের একটি শীর্ষ পত্রিকায় লিড নিউজ হয়েছিল তার নামে।
তখনই আমি শুধু বুঝলাম কেন এতদিন সে আমাকে এড়িয়ে গেছে, যেখানে সে অনেকের সঙ্গে কথা বলে। তার বিদেশিনী স্ত্রীও কেন পরিচয় গোপন রাখতে চান।
অথচ সত্যটা হচ্ছে, আমি তার সম্পর্কে একটা শব্দও বলতাম না কোথাও, যদি সত্যি সত্যি তার থেকে পরিচয় জানতাম। কারণ আগেই বলেছি আমার প্রফেশনাল লাইফ এবং সোশ্যাল লাইফকে আমি আলাদা করে রেখেছি।
যদি তার সম্পর্কে কখনো রিপোর্ট করতে হয়, পরিচয় দিয়ে মুখোমুখি হয়ে তবেই করব। নিশ্চয়ই গোয়েন্দাগিরি করে নয়।
যাই হোক চোরের মনে পুলিশ পুলিশ…
শুনলাম এই চোরটা ২/৪ মাস পরপরই তার শ্বশুরের দেশে যায়, টাকা জমা রাখতে।
জানি না কখনো যদি ক্ষমতার পট পরিবর্তন হয়, এই সমস্ত চোরেরা জেলে যাবে কিনা? নাকি বিএনপির চিহ্নিত চোরদের মতো বিদেশে বসে আয়েশী জীবন যাপন করবে এবং আবার ক্ষমতার পরিবর্তন হলে দেশে আসার জন্য প্রস্তুতি নিয়ে রাখবে?!
লেখক: সাংবাদিক

