জানা গেছে, আজ (৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে যান। সেখানে যাওয়ার এর কিছুক্ষণ পরই ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে দুপুরের খাবার খেতে বসেন তিনি। এসময় খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন।
এর আগে শনিবার (৫ আগস্ট) রাতে নীরবে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়েছিলেন এই নায়িকা। থানায় প্রায় ৩০ মিনিট অতিবাহিত করে ৯টার দিকে বেরিয়ে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া।
নূরে আজম মিয়া গণমাধ্যমকে বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। আমাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই তিনি থানায় এসেছেন। প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অতিবাহিত করেছেন।’ তিনি আরো জানান, ঢাকায় চাকরি করাকালীন তার সঙ্গে পরিচয় হয়। এ ছাড়া তাদের সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো।
(এইদিনএইসময়/৬আগস্ট/তাবী)

