মৌলভীবাজারের গহীন অরণ্যে নতুন ‘জঙ্গি আস্তানা’র সন্ধান

মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গিদের নতুন আরো একটি আস্তানার সন্ধান মিলেছে বলে দাবি করেছে সিটিটিসি। সেখানে কয়েকটি তাঁবু টাঙানো ছিল। জঙ্গল পরিষ্কার করে আরো কয়েকটি ঘর তৈরির প্রস্তুতিও চলছিল বলে জানান মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান আসাদুজ্জামান।

মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইনে এক প্রেসব্রিফিং করে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

সিটিটিসির প্রধান আসাদুজ্জামানের নেতৃত্বে সকাল থেকে কুলাউড়া উপজেলার কালা পাহাড়ে টানা ছয় ঘণ্টার অভিযান চালানো হয়। অভিযানে সোয়াত, মৌলভীবাজার জেলা পুলিশ, কুলাউড়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের শতাধিক সদস্য ছিলেন।

সিটিটিসি প্রধান জানান, আগের অভিযানে আটক জঙ্গি সদস্য জামিলের স্বীকারোক্তিতে মঙ্গলবার কালা পাহাড়ের ছাতাচূড়া এলাকায় তাদের তৈরি নতুন আরেকটি জঙ্গি আস্তানার সন্ধান মেলে। এ সময় ওই আস্তানা থেকে পাঁচ-ছয় কেজি বিস্ফোরক দ্রব্য ও আস্তানার পাশে মাটির নিচের গর্ত থেকে ১৪ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়।

এর আগে সকাল ৭টার দিকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের গহীন অরণ্যে অভিযানে নামে ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট সিটিটিসি, সোয়াত স্থানীয় পুলিশের একাধিক টিম।

সোমবার ‘ইমাম মাহমুদের কাফেলা’র আরও ১৭ জঙ্গি আটক হওয়ার পর পাহাড়ি এলাকায় আরও জ‌ঙ্গি আস্তানার সন্ধান মিলেছে বলে দাবি করে পুলিশ। এরই আলোকে মঙ্গলবার সকালে এসব আস্তানার সন্ধানে অভিযানে নামে পুলিশের সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট ও স্থানীয় পুলিশ।

(এইদিনএইসময়/১৫আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ