রাজধানীর কল্যাণপুরে ইবনেসিনা মেডিকেল কলেজের হোস্টেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে এলিজা (২৬) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এক প্রতক্ষ্যদর্শী জানান, শনিবার রাত দেড়টার দিকে কল্যাণপুরের ইবনেসিনা মেডিকেল কলেজের রাজবাগ টাওয়ারের হোস্টেল থেকে লাফিয়ে ওই তরুণী গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলিজার বাড়ি সিরাজগঞ্জে।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার ঢাকা টাইমসকে ঘটনার সত্যতা স্বীকার করেন।

