সহ-অভিনেতার বিরুদ্ধে অভিনেত্রীর ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

সহ-অভিনতা পুনীত সিং রাজপুতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ভোজপুরি অভিনেত্রী প্রিয়াংশু সিং। বৃহস্পতিবার পুনীতের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এ অভিনেত্রী।

প্রিয়াংশু সিং বলেন, আমি যখন ক্যারিয়ারে ভালো সময় পার করছিলাম, ওই সময়ে সোশ্যাল মিডিয়ায় পুনীত সিং রাজপুতের সঙ্গে আমার পরিচয় হয়। আমরা যখন কথা বলতে শুরু করি তখন পুনীত খুবই ভদ্র আচরণ করেছিল। পুনীত চলচ্চিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করে এবং এ ক্ষেত্রে আমার পরিচিতি ব্যবহার করে। আমিও পুনীতকে বিশ্বাস করে ফেলি। সবসময় বলত আমাকে ও বিয়ে করবে। কিছুদিন পর ও আমার বাড়িতে আসা শুরু করে।

এ অভিনেত্রী আরও বলেন, একদিন আমি একা ছিলাম। হঠাৎ পুনীত মাতাল হয়ে আমার বাড়িতে আসে এবং আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে, আমি কান্নাকাটি করে তাকে আগের রাতের ঘটনা এবং জবরদস্তি সম্পর্কের কথা বলি। আমি থানায় যাব এ কথাও আমি তাকে বলেছিলাম।

আমার কথা শুনে পুনীত কাঁদে এবং আমার কাছে ক্ষমা চায়। আমাকে বলে, পরিবারকে রাজি করিয়ে খুব শিগগির আমাকে বিয়ে করবে। আমিও তা বিশ্বাস করি। কিন্তু পুনীত আবারো একই কাজ করে। আবার আমার উপর জোর করে। সে আমার চুল ধরে আমাকে সেই কাজ করতে বাধ্য করেছিল। সর্বশেষ বাধ্য হয়ে পুলিশের কাছে যাই।

(এইদিনএইসময়/০১সেপ্টেম্বর/এলএ)

সর্বশেষ নিউজ