দিনদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে বাজারে স্যালাইন সংকট শুরু হয়েছে। সাংবাদিক বাকিউল আলম তার ডেঙ্গু আক্রান্ত সন্তানের জন্য বৃহস্পতিবার ঢাকা শহর অবশেষে শাহবাগ থেকে ২০০ টাকায় একটি স্যালাইন তাকে কিনতে হয়েছে।
এ প্রসঙ্গে তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। নিচে সাংবাদিক Bakul Ahmed এর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘কন্যার শরীরে স্যালাইন চলছে ৩দিন ধরে, হাসপাতাল থেকেই সাপ্লাই দিয়েছে। তবে আজ জানানো হলো হাসপাতালে স্যালাইন শেষ। কিনে আনতে হবে বাইরে থেকে। আশপাশের ফার্মেসিতে না পেয়ে ছুটলাম ওষুধের মার্কেট শাহবাগে। দোকানীরা জানালেন, সাপ্লাই নেই।
সব শেষ ঢুকলাম ওষুধের আরেক মার্কেট আজিজ কো অপারেটিভে। একে একে প্রায় সব দোকান ঘোরা শেষের দিকে। পরে পাওয়া গেল ‘ ফরিদপুর ফার্মেসি’ নামের ১৪৪ নম্বর দোকানে। দোকানী নাটক শুরু করলেন। অনেক ভেবেটেবে দোকানের আরেকজনকে জিজ্ঞেস করলেন, আছে নাকি স্যালাইন? চট করে তিনি জানালেন, এক রোগী একটা রেখে গেছে৷ সেটি নিতে হলে ২০০ টাকা দিতে হবে। ১ টাকা কম হলেও বিক্রি করবেন না। বললাম, ভাই স্যালাইনটির বাজার মূল্য তো ৮৫ টাকা! এ কথা বলাই যেন অপরাধ হয়েছে। রেগে বললেন, আমার কাছে বিক্রি করবে না।
বাধ্য হয়ে ২০০ টাকা দিয়েই নিলাম।
দোকানী প্রথমেই জানিয়েছিলেন, এক রোগী ১ টা স্যালাইন বিক্রির জন্য রেখে গেছেন, কিন্ত স্যালাইন ভর্তি কার্টন থেকে ১টা বের করা হলো।
(এইদিনএইসময়/০৮সেপ্টেম্বর/এলএ)

