বিমানবন্দরে ৫৫ কেজি সোনা উধাও, চার রাজস্ব কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৫ কেজি সোনা উধাওয়ের ঘটনায় চার রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা কাস্টমস হাউস কমিশনার একেএম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বরখাস্ত কর্মকর্তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

এর আগে কাস্টমস হাউজের গুদাম বা ভল্ট থেকে ৫৫ কেজি  সোনা গায়েবের মামলার ঘটনায় অধিকতর তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) হস্তান্তর করা হয়।

তখন গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকরাম হোসেন বলেন, চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

জানা যায়, স্বর্ণ চুরির এই ঘটনার বিষয়টি জানাজানি হয় রোববার (৩ সেপ্টেম্বর)। বিমানবন্দরের কাস্টম হাউসের নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে ৫৫ কেজি স্বর্ণ চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিন রাতেই কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।

মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। তার আগে সোনা চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন ৪ সিপাহীকে থানায় নেয় বিমানবন্দর থানা পুলিশ। এ ছাড়া পুরো ঘটনা তদন্তের জন্য কাস্টমসের যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টমস হাউজ।

(এইদিনএইসময়/১২সেপ্টেম্বর/এলএ)

সর্বশেষ নিউজ