ছাত্রলীগের দায়িত্ব কর্তব্য কী পরকীয়ায় নাক গলানো না শালিসি করা?

আনিস আলমগীর
spot_img
spot_img

দুইজন মানুষের একান্ত ব্যক্তিগত জীবনে প্রবেশ করাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, সাংবাদিক হিসেবেও না। যদি সেটা রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তখন ভিন্ন কথা। সেই কারণে এডিসি হারুন বিষয়ক আলোচিত সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না।

কিন্তু খেয়াল করলাম এতসব আলোচনার মধ্যে ‘ক্ষমতাশালী’ স্বামীটার কথা কেউ আলোচনা করছে না। নিজের বউ তার সিনিয়র কলিগ ও সাবেক স্বামীর সঙ্গে দেখা সাক্ষাৎ করছে, এটাকে তার বাজারে আনতে হবে কেন! ফয়সালা তো বউয়ের সঙ্গে হবে। আর এতে যদি তার আপত্তি থাকে (থাকা অন্যায় নয়) সেটা মীমাংসার জন্য ছাত্রলীগকে কেন নিয়ে যেতে হবে!

ছাত্রলীগ কি ওই দুই পুলিশ নর-নারীর মুরুব্বি নাকি ভাই ব্রাদার!

ছাত্রলীগের দায়িত্ব-কর্তব্য কি পরকীয়ায় নাক গলানো, সালিশ করা! ছাত্রলীগ নেতাদের সঙ্গে চরম বর্বর আচরণ করা হয়েছে কিন্তু পুলিশের গায়ে হাত তুললে (দুই পুলিশের দাবি) পুলিশ তো দাঁতভাঙ্গা জবাব দেবেই- এটা ছাত্রলীগ নেতাদের মাথায় রাখা উচিত ছিল।

প্রশ্ন হচ্ছে আগেও আলোচিত হারুন অনেকের দাঁত ভেঙেছেন। তখন তার বিচার হয়নি। এখন বিচার হবে কীভাবে আশা করেন!

আর ছাত্রলীগ তো মামলা করে তার বিচার চায়নি, চাইতে পারবেও না। কারণ পুলিশের পাহারা উঠে গেলে মাঠে তাদের অনেকের বীরত্ব থাকবে না। অনেক হলের দখলদারিত্ব থাকবে না।

কোনো সংগঠন যখন রাজনীতি বিসর্জন দিয়ে অন্য কাজে মনোনিবেশ করে, সরকার বা পুলিশ নির্ভর হয়, এই ধরনের ঘটনা তখন ঘটতে থাকবে।

এগুলো হচ্ছে দলীয় রাজনীতি বিসর্জন দিয়ে আমলা এবং প্রশাসন নির্ভর হওয়ার পরোক্ষ ফল।

লেখক: সিনিয়র সাংবাদিক

সর্বশেষ নিউজ