আপনাকে জানতে হবে কতটা আপনি বলতে পারবেন

গজালা মাহমুদ
spot_img
spot_img

আমাকে যদি প্রথমেই কেউ জিগ্যেস করে আমি কি করি, আমি এক কথায় বলি কিছু না। কারণ এই প্রশ্ন মানুষ আপনাকে এই জন্য করে না যে আপনি কি করেন সে জানতে চায়।  এই প্রশ্ন তারা আসলে এই জন্য করে যে আসলে তারা বুঝতে চায় আপনার সামাজিক আর আর্থিক অবস্থান কি!!

যদি আপনার অবস্থান তার পছন্দ হয়, তাহলে সে আপনার সাথে কথা আগাবে, নাহয় আগাবে না।

এই রেসিজম আমি ঘেন্না করি। এই জন্য সরাসরি বলি কিছু করি না।

কিছু করি না বলার পর ওইপাশের মানুষটা যদি ভদ্র হয়, তাহলে অন্য প্রসঙ্গে কথা শুরু করে৷ আর অভদ্র হলে জিগ্যেস করে কিছু করেন না তাইলে চলেন কিভাবে? বাসা ভাড়া কিভাবে দেন?  এতো খরচ কোথা থেকে আসে ব্লা ব্লা…

সাধারণত এই ধরনের অভদ্রদের আমি ব্লক দেই। কারণ এরা লিমিট জানে না।

আপনি মানুষ। আপনাকে জানতে হবে কতটা আপনি বলতে পারবেন এবং কোথায় আপনার থামতে হবে।

একটা মানুষের সাথে কথা বলার শুরুতেই আপনি জিগ্যেস করতে পারেন না কি করেন। এর জন্য ওইপাশের মানুষ টাকে আপনার কিছুটা অন্তত সময় দিতে হবে। ওই মুহুর্তে তার মানসিক এবং পারিপার্শ্বিক  অবস্থা কি এগুলো বুঝতে পারতে হবে।

সে যখন আপনার সাথে কথা বলতে সাচ্ছন্দ্যবোধ করবে তখন সে নিজে থেকেই বলবে সে কি করে। সারাজীবন কেউই বাবার হোটেলে খায় না। জীবনের তাগিদে একদিন সবাই কিছু না কিছু করে।

লেখক: কবি

সর্বশেষ নিউজ