জনগণের ভোটেরও দরকার নাই এই সরকারের

আনিস আলমগীর
spot_img
spot_img

অনেকে আমাকে ব্যক্তিগতভাবে, ইনবক্সে, এমনকি আমার ফেইসবুক পোস্টের সঙ্গে অপ্রাসঙ্গিক হলেও কমেন্ট করে অনুরোধ করেছেন আমি যেন বেসরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের ওপর সরকার যে সাড়ে ২৭% ট্যাক্স ধার্য করেছে সেটা নিয়ে কিছু লিখি।

কি লিখবো! এটা খুব মর্মান্তিক যে, সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ডের ওপর সরকার কোনো ট্যাক্স ধার্য করেনি অথচ বেসরকারি চাকরিজীবীদের ফান্ডের ওপর করছে। আমি তো মনে করি, সরকারি বেসরকারি কারো শেষ সম্বলের ওপর এই ধরনের ট্যাক্স জারি করা একটা জুলুম। কোনো সভ্য দেশে এই ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত হতে পারতো না।

আর সরকারের কাজকর্ম প্রমাণ করে যে এই দেশের জনগণের দায়িত্ব হয়েছে হাড়ভাঙ্গা পরিশ্রম করে সরকার চালানোর বিশাল ব্যয়ের অর্থ যোগানো, নিজেদের স্বাস্থ্যের ঠিক নেই কিন্তু রাষ্ট্রপতি থেকে শুরু করে সব মন্ত্রী এমপিদের বিদেশি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা।

কারণ সরকারি কর্মকর্তারাই সব, সরকারি চাকরি না করাটা, না পাওয়াটা বেসরকারি লোকদের পাপ হয়েছে।

জনগণের ভোটেরও দরকার নাই এই সরকারের। সরকারি কর্মকর্তাদের খুশি রাখতে পারলেই হবে, তারাই হয়তো বাক্স ভরে দেবে।

লেখক: সাংবাদিক

সর্বশেষ নিউজ