১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

আজ নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১১ প্রকল্প

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

সর্বশেষ ২০০৪ সালে নরসিংদী জেলা সমাবেশে অংশ নিয়েছিলেন  আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।  দীর্ঘ ১৯ বছর পর আজ রোববার (১২ নভেম্বর) নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পসমূহ উদ্বোধনের পর জেলার মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উপসচিব মো. নুর এলাহি মিনা সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, রবিবার বেলা সাড়ে ১১টায় পলাশে এশিয়ার বৃহত্তম গ্রীন ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সভা শেষে বেলা আড়াইটায় নরসিংদী সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজে অংশ নেয়ার কথা রয়েছে। মধ্যাহ্নভোজ শেষে বিকালে মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। সেখানেই ৪৭ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ১২৬ টাকা ব্যায়ে নির্মিত বাকি ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন সরকারপ্রধান।

 

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। ব্যানার-ফেস্টুনে সেজেছে জেলাশহর। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা নরসিংদী। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য নরসিংদীতে অবস্থান করছেন। এ ছাড়া সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়াম ও আশপাশ এলাকায়।

বেলা সাড়ে ১১টায় পলাশে এশিয়ার বৃহত্তম গ্রিন ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে শেষে দুপুর আড়াইটায় নরসিংদী সার্কিট হাউজে এসে মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। এরপর নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে বসে অনলাইনে ৪৭ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ১২৬ টাকা ব্যায়ে নির্মিত বাকি ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘প্রধানমন্ত্রী সারাদেশে উন্নয়নের যে বিপ্লব করেছেন, নরসিংদী তার বাইরে নয়। তিনি নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা নির্মাণ করেছেন। নরসিংদী বিসিক শিল্পনগরী সম্প্রসারণ করা হয়েছে। বেলাবোতে আরেকটি শিল্পনগরী স্থাপন প্রক্রিয়াধীন।

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি, বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ ও কৃষকদের উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য হিমাগারের বিষয়ে অবগত আছেন তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। আশা করি, সমাবেশের মঞ্চ থেকে নরসিংদীবাসীর দাবিগুলো উপহার হিসেবে দেবেন তিনি।

 

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো নরসিংদীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।’

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

 

সর্বশেষ নিউজ