তিনি বলেন, বিদেশিরা কার্যক্রমগুলো জানতে চান। তারা ঐ কার্যক্রমের মধ্যে বুঝতে চায় আসলে ভালো নির্বাচন করার জন্য যে সব পদক্ষেপগুলো নেয়ার প্রয়োজন সেটা নিয়েছি কি না।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে এক মত বিনিময় সভায় ইসি আলমগীর এসব কথা বলেন।
জেলা রিটার্নিং অফিসার মো. শফিউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুদার।
এছাড়া সভায় সহকারী রিটার্নিং অফিসার, জেলার সকল আইনশৃঙ্খলা কমিটির কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় ইসি আলমগীর বলেন, নির্বাচন সঠিক সময়ে হবে। জামালপুরে এসে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনে প্রস্তুতি জেনেছি। তাদের নেয়া পদক্ষেপ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল যদি নির্বাচনে আসে সেটা তার গণতান্ত্রিক অধিকার। সেই বিষয়ে কারো হস্তক্ষেপ করার কোন অধিকার নেই। নির্বাচন কমিশনারেরও তো নাই।

