হাসপাতালে সুপার স্টার সাকিব খান 

বিনোদন প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত একটি ছবির অ্যাকশন দৃশ্য করতে গিয়ে ডান পা মচকে যায়। আহত হন জনপ্রিয় চিত্রতারকা সাকিব খান।

সঙ্গে সঙ্গে শাকিবকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজন। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। ঘটনা সোমবার বিকেলের।

চিকিৎসক আগামী কয়েকদিন শাকিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে আগুন সিনেমার।

প্রসঙ্গত আগুন’ ছবির শেষ দিনের শুটিং করতে গিয়ে আহত হন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

সর্বশেষ নিউজ