স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে আজ রবিবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে অংশ নিতে স্বতন্ত্রের ৬২ জন সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দিতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা।এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যদের ভূমিকা কী হবে, এ বিষয় নিয়েও আলোচনা শেষে নির্দেশনা আসতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের তিনজন ছাড়া সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এবারের সংসদে আওয়ামী লীগের পরে দ্বিতীয় সর্বোচ্চ আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র সদস্যরা। এই সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৩০ জানুয়ারি। তাই জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যরা বিরোধী দলের ভূমিকায় থাকবে কি না, তা নিয়ে জনমনে বেশ কৌতূহল রয়েছে।

সর্বশেষ নিউজ