প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে প্রচারণায় নামেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি শহিদুল্লা খন্দোকার।

