‘আজ বেগুন কিনেছি ২০ টাকায়’

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, রোজা শুরুর আগে বেগুনের দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। আমি আজ বেগুন কিনেছি ২০ টাকায়। সব সবজির দাম কম। চাষিরা এখন বলে, সাংবাদিকরা তো বলে দাম বেশি। এখন দাম কমল, এটা তো লেখে না।

বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ড. রাজ্জাক। স্বাধীনতা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ভূরাজনীতি ও বিশ্ব অর্থনীতি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কোনো ধারণা নেই। রিজভী মনে হয়, বম্বে মার্কা সিনেমা করছে। এটা সার্কাস না। তার ভূরাজনীতি ও বিশ্ব অর্থনীতি নিয়ে কোনো ধারণা নেই।

সর্বশেষ নিউজ