৬ মে ২০২৬, বুধবার

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে গুলি, আহত ২

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতার গুলিতে দুইজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ হাশেম ও আতাহার একে অপরের আত্মীয়। তাদের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লা জানান, পূর্ব বিরোধের জেরে শিমুলিয়া গ্রামের একটি চায়ের দোকানে হাশেম গাজীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা আতাহার আলী ব্যক্তিগত পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালান। এসময় হাশেম ও স্থানীয় ভ্যানচালক আব্দুল জলিল গুলিবিদ্ধ হন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার তাপস কুমার সরকার জানান, শনিবার সন্ধ্যার পর দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের মধ্যে হাশেম গাজী নামের রোগীর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পরামর্শ দেওয়া হয়েছে।

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ