হাব সভাপতি এম.শাহাদাত হোসাইন তসলিম-কে হজ্ব ব্যবস্হাপনায় বিশেষ অবদানের স্বীকৃত স্বরুপ রাজকীয় সউদি সরকারের পক্ষ থেকে সউদি হজ্ব ও ওমরাহ মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী ড. আল হাসান আল মানাখরা শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এসময় সউদি হজ্ব ও ওমরাহ মন্ত্রনালয়ের ডিজি ড.বদর আল সোলায়মানী উপস্হিত ছিলেন। এসময় সউদি উপমন্ত্রী বাংলাদেশের হজ্ব ব্যবস্হাপনায় হাব সভাপতির ভূমিকার প্রশংসা করেন। ২০২৪ সালের হজ্বে সউদি মোয়াল্লেমদের সেবা প্রদানে কোন অনিয়ম হয়ে থাকলে তিনি তা জানতে চেয়েছেন এবং দোষীদের বিরোদ্ধে কঠোর ব্যবস্হা নিবেন বলে দৃঢ় ভাবে উল্লেখ করেন। এবছর জামারাতে প্রবেশের সময় অব্যবস্থাপনা ও কিছু সউদি মোয়াল্লেমের গাফিলতির বিষয়ে মাননীয় সউদি উপমন্ত্রীকে হাব সভাপতি অবহিত করেন। ২০২৫ সালের হজ্ব এর বিষয়ে একটি রোড ম্যাপ শীঘ্রই প্রকাশ করবেন বলে হাব সভাপতিকে অবহিত করেন সউদি উপমন্ত্রী। তিনি আল্লাহর মেহমানদের কল্যানে আগামীতে একসাথে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং আল্লাহর মেহমানদের কষ্ট লাঘবে কি কি করা যায়, এ বিষয়ে তিনি হাব সভাপতির মতামত প্রত্যাশা করেন। সারাবিশ্বের হজ্বযাত্রীদের কল্যানে রাজকীয় সউদি সরকার এবং সউদি হজ ও ওমরাহ মন্ত্রনালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি হাব সভাপতিকে অবহিত করেন। ই-হজ ব্যবস্হাপনার কারনে বাংলাদেশের হজ্বযাত্রী ও হজ্ব এজেন্সীর কষ্ট লাঘব হয়েছে বলে হাব সভাপতি এসময় উল্লেখ করেন।
একসময় হজ্বযাত্রীদের বাড়ী ভাড়ার আকদ ও হজ্ব ভিসার বারকোডের জন্য এজেন্সীকে মক্কার মোয়াসসাসায় দিনের পর দিন লাইনে দড়িয়ে থাকতে হতো এবং অমানবিক শারিরিক কষ্ট করতে হতো। সউদি সরকারের ই-হজ্ব চালু করার পর এখন আর এ ভোগান্তি নাই মর্মে হাব সভাপতি উল্লেখ করেন। সউদি সরকারের ডিজিটাল হজ্ব ব্যবস্হাপনা বর্তমানে হজ্ব যাত্রীদের মোয়াল্লেম সিলেকশন, বাড়ি ভাড়া, ট্রান্সপের্ট, প্যামেন্ট, ই-ভিসা ইত্যাদি সহজ করার জন্য তিনি সউদি সরকারকে ধন্যবাদ। পাশাশাশি বাংলাদেশেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হজযাত্রীদের কল্যানে ই-হজ্ব ব্যবস্হাপনা চালু করেছেন। বর্তমান ডিজিটাল ই-হজ্ব ব্যবস্হাপনার মাধ্যমে হজ্ব ব্যবস্হাপনা বাংলাদেশ পর্বও সহজ করা হয়েছে।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ্বযাত্রীদের কল্যানে সার্বক্ষনিক হজ্ব কার্যক্রম ব্যক্তিগতভাবে তদারকি করেন, তাই বাংলাদেশের হজ্বযাত্রীদের বিড়ম্বনহীন হজ্বযাত্রা নিশ্চিত হয়েছে বলে সউদি উপমন্ত্রীকে হাব সভাপতি অবহিত করেন।মহামান্য সউদি বাদশাহ, ক্রাউন প্রিন্স, হজ্ব ও ওমরাহ মন্ত্রী, ভাইস মিনিষ্টার সহ সংশ্লিষ্ট সকলকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসময় ধন্যবাদ ও কৃতজ্ঞতার বার্তা পৌছাতে উপমন্ত্রীকে অনুরোধ করেন হাব সভাপতি। বাংলাদেশে নিযুক্ত সউদি রাষ্ট্রদূত ঈসা ইউছুফ ঈসা আল দুহাইলান এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন হাব সভাপতি। ২০২৪ সালের হজ্বেে সার্বিক সহযোগিতা ও বিশেষ করে সময় শেষ হয়ে যাবার পরও হজ ভিসা ইস্যু চালু রাখার জন্য সউদি হজ্ব ও ওমরাহ উপমন্ত্রীকে ধন্যবাদ জানান। হাব-কে সম্মানিত করার জন্য হাব সভাপতি রাজকীয় সউদি সরকার, সউদি হজ্ব ও ওমরাহ মন্ত্রনালয় এবং সউদি আরবের মাননীয় হজ্ব ও ওমরাহ উপমন্ত্রী ড. আল হাসান আল মানাখরা -কে ধন্যবাদ জানান।
(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

