শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে, রাজনৈতিক কারণে নয়।
এর আগে, গেল ২২ অক্টোবর একই কারণে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়। এ নিয়ে মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো।
বিস্তারিত আসছে…

