রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬৩ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্তে ১৬৮২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এছাড়াও অভিযানকালে ২১৫ টি গাড়ি ডাম্পিং ও ৪৭ টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে,প্রশিক্ষণরত ৫৮ জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর যুগান্তরকে নিশ্চিত করেছেন

