আ.লীগের গুজব নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির পোস্ট: শিগগিরই শেখ হাসিনাকে ফেরত চাইব

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ গুজব ছড়িয়েছে। তিনি বলেন, আমরা এমন কোনো গুজব ছড়াইনি যে ইন্টারপোল গণহত্যাকারী শেখ হাসিনার জন্য রেড অ্যালার্ট জারি করেছে।

রোববার সন্ধ্যায় ভেরিফায়েড পেজবুক পেজে তিনি আওয়ামী লীগের অপপ্রচারের জবাবে এসব কথা বলেন।

প্রেস সেক্রেটারি বলেন, আওয়ামী লীগ যে‌ ধরনের গুজব ছড়িয়েছে, আমার সরকারের কেউই এমন মন্তব্য করেননি। কোনো সাংবাদিক তাদের কাছেও যাননি। গুজব ছড়ানোর এই কাজটি শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে।

তবে আমরা যা বলতে পারি তা হল, শীঘ্রই আমরা গণহত্যা, জোরপূর্বক গুম এবং দুর্নীতির জন্য হাসিনার প্রত্যর্পণ চাইব। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমরা আশা করি ভারত চুক্তিকে সম্মান করবে। হাসিনা ছাত্র, শ্রমিক ও চার বছর বয়সী শিশুদের গণহত্যাকারী এবং হাজার হাজার মানুষের গুম-জননী, যাদের বেশিরভাগই বিরোধী কর্মী। সম্প্রতি তার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতায় বিশ্ব জেগে উঠেছে।  লাতিন আমেরিকা এবং বাকি বিশ্বের স্বৈরশাসকদের গল্প ধারাবাহিকভাবে দেখিয়েছে যে, স্বৈরশাসকরা শেষ পর্যন্ত জেলে গিয়েছিলেন।

( এএ/ ফারহানা সুমনা)

সর্বশেষ নিউজ