৬ মে ২০২৬, বুধবার

ফ্লাইওভারে চলন্ত ট্রাকে হঠাৎ আগুন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি ট্রাকে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি ট্রাকে আগুন লাগার খবর পান। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে ট্রাকে কীভাবে আগুন লেগেছে এবং হতাহতের কোনো খবর তাৎক্ষণিক জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সর্বশেষ নিউজ