গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলছেন, আন্দোলন চলাকালীন সময়ে র্যার ১০ এর অধিনায়ক ফরিদ উদ্দিনকে নিয়ে গত কয়েক দিন যাবত সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। র্যাব ১০ এর এই অধিনায়ক যাত্রাবাড়িতে আন্দোলন দমনে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। সেটি গণমাধ্যমেও এসেছিলো।কিন্তু দুঃখজনক বিষয় এই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে পুরষ্কৃত করা হয়েছে।তাকে পদোন্নতি দিয়ে সিইও করা হয়েছে। কীভাবে তার পদোন্নতি হলো প্রশ্ন তোলেন তিনি।
রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ডাকা সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে বলেন, তিনি দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।
র্যাবের সেই কর্মকর্তা ফরিদ উদ্দিনের বিষয়ে তিনি আরো বলেন, এমন একজন অফিসার কিভাবে বিচারের মুখোমুখি না হয়ে পদোন্নতি পায় সেটা আমাদের প্রশ্ন। আজকে বিপ্লবে অংশগ্রহণকারীদের উপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। ভয়ভীতি দেখানো করা হচ্ছে। তিনি বলেন, আপনাদের বলবো জনগণের বিরুদ্ধে যাবেন না।শেখ হাসিনা কিন্তু টিকতে পারেনি

