২২ এপ্রিল ২০২৬, বুধবার

বোয়ালখালীতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুন্না গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি
spot_img
spot_img

চট্টগ্রাম বোয়ালখালীতে অভিযান চালিয়ে পোপাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মুন্নাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া পৃথক অভিযানে সারোয়াতলী ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গত ৯ অক্টোবর থানায় দায়েরকৃত একটি মামলার আসামী হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা

সর্বশেষ নিউজ