বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ জাতীয় ঐক্য পরিষদ (বাডিকৃজাঐপ) ৮১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে দেশের সরকারি এ.টি.আই ও বেসরকারি কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ডিপ্লোমা কৃষিবিদদের সমন্বয়ে কমিটি গঠন হয়েছে।
কৃষি ডিপ্লোমা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে, বাংলাদেশের ইতিহাসে কৃষি ডিপ্লোমা জাতির উত্তোলনে এক যুগান্তকারী মাইলফলক। বাংলাদেশের ৭০ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত এবং কৃষি নির্ভর এদেশে GDP – তে সর্বোচ্চ অবদান রাখা যোদ্ধাগণ ডিপ্লোমা কৃষিবিদ। কৃষি প্রধান এ দেশে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থায় আমল পরিবর্তনের ও যুগোপযোগী কৃষি শিক্ষা ব্যবস্থার অধিকার আদায়ের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়েছে। “বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ জাতীয় ঐক্য পরিষদ” – যা সম্পূর্ণ অরাজনৈতিক ডিপ্লোমা কৃষিবিদ ছাত্র সংগঠন। সংগঠনটির মূল লক্ষ্য, ” বাংলাদেশের সকল ডিপ্লোমা কৃষিবিদদের একটি বৃক্ষের নিচে নিয়ে এসে, ঐক্যবদ্ধ করা।” সংগঠনের উদ্দেশ্য গুলো হল- শিক্ষা ব্যবস্থার মধ্যে আমল পরিবর্তন; সরকারিভাবে উচ্চ এবং উচ্চতর শিক্ষার সুযোগ; আধুনিক প্রশিক্ষণ ও গবেষণামূল ক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সৃষ্টি করা; অন্য সকল ডিপ্লোমা প্রতিষ্ঠানের সঙ্গে যে বৈষম্য, সে বৈষম্য দূরীকরণ; ডিপ্লোমা কৃষিবিদদের সরকারিভাবে চাকুরীতে আসন সংখ্যা বৃদ্ধিকরণ; চাকরির পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত করা। 
কমিটির আহবায়ক ডি. কৃষিবিদ আপন তালুকদার, যুগ্ম আহবায়কঃ ডি. কৃষিবিদ আসাদুজ্জামান আবির, ডি. কৃষিবিদ এম এ আহাদ, ডি. কৃষিবিদ শুভ সরকার, মিজানুর রহমান মুন, ডি. কৃষিবিদ ফয়সাল, ডি. কৃষিবিদ মোঃ রাহাত মাহমুদ নাবিল, ডি. কৃষিবিদ মোঃ ইউসুফ, ডি. কৃষিবিদ মোঃ আবু তাহের বাপ্পী, ইমদাদুর রহমান রাহাত, বিল্লাল হোসেন সোহাগ, মোঃ রায়হান খান (ভি.পি.) ও ডি. কৃষিবিদ মোছা. মুন্নি।
কমিটির সদস্য সচিব ডি. কৃষিবিদ সৈকত জামিল, যুগ্ম সদস্য সচিবঃ ডি. কৃষিবিদ জনাব সালাহউদ্দিন, মুসা প্রধান হামজা, ডি. কৃষিবিদ শ্রাবন্তী দেব, মোঃ মেহের আলী ও মোঃ আব্দুল্লাহ আল কাফী।
কমিটিতে সরকারি এ.টি.আই এবং বেসরকারি কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানের মোট ৬২ জন মেধাবী ও চৌকো শিক্ষার্থী ও ডিপ্লোমা কৃষিবিদ সদস্য রয়েছে।

